
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই(নিঃ) মোঃ নওশাদ মাহফুজ, এএসআই(নিঃ) মোঃ কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া শাহাবুল (৩৬), পিতা-মৃত মকছেদ মন্ডল, সাং-সদরপাড়া, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাকে ইসলামপুর মোড় হইতে একটি ট্রলির ভিতর হইতে ৪৭ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক