
জানা যায়, গত বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার পৌর সদরের পাড়কোলা গ্রামের আঁখির বাড়িতে উপস্থিত হয়ে এএসআই মামুনুর রশিদ ও কনস্টেবল আবু মুসা সিভিল পোষাকে নোটিশ নিয়ে উপস্থিত হন। এসময় শাহজাদপুর থানার এএসআই মামুনুর রশিদ আখিঁর বাবা আক্তার হোসেনকে জানায়, দ্বাবারিয়া গ্রামের মৃত মেছের প্রাং এর ছেলে মো. মকরম প্রাং বাদী হয়ে সম্প্রতি সিরাজগঞ্জের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে দ্বাবারিয়া মৌজায় জোরপূর্বক জমি দখলের পায়তারার অভিযোগে একটি মামলা করেন। ফলে খুন জখম হওয়ার সম্ভাবনা থাকায় বিজ্ঞ আদালত উভয়পক্ষকে ওই নালিশি সম্পত্তিতে স্থিতি অবস্থা বজায় রাখতে বলা হয়েছে।
আঁখির বাবা আক্তার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মেয়ে আঁখিকে ওই জমি দিয়েছেন। ষড়যন্ত্রমূলক ভাবে একটি কুচক্রমহল জাল দলিলের মাধ্যমে ওই জমি দখলের পায়তারা করছে। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। সেই সাথে শাহজাদপুর থানার ক্লোজড হওয়া দুই পুলিশ সদদ্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, বিষয়টি জানার পর এদিন রাতেই আমি ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আঁখির বাড়িতে ফুলের তোড়া ও মিষ্টি নিয়ে গিয়ে তাদের শুভেচ্ছা জানিয়ে এসেছি। এছাড়া এ ঘটনায় তাদের কাছে দুঃখ প্রকাশ করেছি।
উল্লেখ্য, ফুটবলার আঁখির পরিবার অত্যন্ত হরিদ্র হওয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বাবারিয়া মৌজার ১নং খাস খতিয়ান ভূক্ত ওই সম্পত্তির ৮ শতক জমি আঁখির নামে দলিল মূলে স্বত্ব প্রদান করেন। গত কয়েকদিন আগে আনুষ্ঠানিক ভাবে আঁখির বাবা মায়ের হাতে ওই জমির দলিল হস্তান্তর করেন। ফলে প্রধানমন্ত্রীর দেওয়া আঁখির একটি মাথা গোজার ঠাই হয়েছিল। ষড়যন্ত্রমূলক ভাবে একটি কুচক্রমহল জাল দলিলের মাধ্যমে আদালতকে ভুল বুঝিয়ে ওই জমি দখলের পায়তারা করছেন বলে আঁখির বাবা আক্তার হোসেন দাবী করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান