
ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ– আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে অরফানেস স্পন্সরশিপের আওতায় বাংলাদেশে ৭০০জন এতিম অসহায় দরিদ্র পরিবারের শিশুদের স্পন্সরশিপের মাধ্যমে ১১বছর থেকে ১৮বছর পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করবে আন্তর্জাতিক মানবিক প্রতিষ্ঠান আল-খায়ের ফাউন্ডেশন।তারই ধারাবাহিকতায় ভালুকার বিভিন্ন অঞ্চলের ৫০জন এতিম শিশুদের স্পন্সরশিপের আওতায় আনার জন্য তালিকা করা হয়েছে।এতিম শিশুদের উন্নয়নে ঢাকার ধানমন্ডির বিশিষ্ট ব্যবসায়ী,বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোশায়েদ রহমান মুনের সার্ভিক সহযোগিতায় সাফল্যের সাথে ভালুকার এতিম শিশুদের উন্নয়নে কাজ করে যাচ্ছে আল খায়ের ফাউন্ডেশন।
এসময় ডাঃ মোশায়েদ রহমান মুন জানান, ভালুকায় আমরা আল খায়ের ফাউন্ডেশনের মাধ্যমে ১১বছর থেকে ১৮বছর পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।সকলের সহযোগীতায় আল খায়ের ফাউন্ডেশনের মাধ্যমে ভালুকার এতিম শিশুদের লেখা-পড়া সহ সার্ভিক উন্নয়নে কাজ করতে এই উদ্যোগটি করা হয়েছে। এসময় আল খায়ের ফাউন্ডেশন কান্ট্রি ডিরেক্টর মোঃ তারেক মাহমুদ সজিব,মল্লিকবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ভালুকায় বিগত কয়েক বছরে নিরাপদ পানির সুবিধায় আল-খায়ের ফাউন্ডেশন বিভিন্ন বাজার, আশ্রয়ণ প্রকল্প,মসজিদ,মাদ্রাসায় ট্যাঙ্কি সহ সাবমার্সিবল পাম্প স্থাপন সহ মসজিদ, মাদ্রাসার উন্নয়ন এবং বিগত কয়েক বছর ধরে ঈদে কোরবানির গোশত বিতরণ করে যাচ্ছে মানবিক এই প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন