
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : নারী ফুটবলের এমন কৃতিত্বে দেশের পুরো মানুষই গর্বিত। আর সেখানে সিরাজগঞ্জের নারী ফুটবলার আখিঁ থাকায় জেলার মানুষ বেশী গর্বিত। সিরাজগঞ্জের মেয়ে ফুটবলার আখিঁ এখন জেলার সকলেরই নয়নের মনি। নানা অভাবের মাঝে বেড়ে উঠা আখিঁই এখন অনেক মেয়েরই আদর্শ।
নতুন বুট বা বল কোনটাই সহসাই ধরা দেয়নি আখিঁর ছোটবেলায়। কিন্তু তাতে দমেনি আখিঁ। নিজের শেষটুকু দিয়ে চেষ্টা করে হয়ে উঠেছে আজকের আখিঁ।
নতুন বুট বা বল কোনটাই সহসাই ধরা দেয়নি আখিঁর ছোটবেলায়। কিন্তু তাতে দমেনি আখিঁ। নিজের শেষটুকু দিয়ে চেষ্টা করে হয়ে উঠেছে আজকের আখিঁ।
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলার আক্তার হোসেন ও নাছিমা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান আখিঁ খাতুন। সাংসারিক জীবনের শুরুতে অসচ্ছল থাকলেও অনেকটাই এখন কেটে গেছে। আক্তার হোসেন একসময় তাঁত এর কাজ করেই দুই সন্তানকে মানুষ করেছেন। প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তার কারণে এখন আর টানাপোড়েন নেই বললেই চলে। সাথে মিলেছে এক টুকরো মাথা গোজার ঠাই।
ছোটবেলা থেকেই পাড়ার ছেলেদের সাথে ফুটবল খেলা দিয়ে শুরু আখিঁর। নানা রকম কটুকথা শুনেও দমে যায়নি আখিঁ ও তার বাবা-মার স্বপ্ন। এবার সাফ গেমসে বাংলাদেশের নারীদের দল বিজয়ী হওয়ায়, উৎচ্ছসিত আখিঁর ছোটবেলার বন্ধুরা। এমন বন্ধু পেয়ে গর্বিত তারা। তারা বলেন, আমরা ছোটবেলা থেকে এক স্কুলে পড়াশুনা করেছি। একসাথেই খেলাধুলা করেছি। বন্ধু আখিঁ এখন আমাদের শাহজাদপুরের গর্ব, সিরাজগঞ্জের গর্ব।
আখিঁর ছোটবেলার শিক্ষক পারকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন জানান, আখিঁ আমাদের পারকোলা তথা দেশের গর্ব। প্রধানমন্ত্রী স্কুলভিত্তিক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল কাপ চালু করার কারনেই আখিঁ নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছে। সেখানকার পারফরমেন্স সবার নজর কাড়ে। তখন থেকেই আখিঁর স্বপ্ন আরো দৃঢ় হয়। আজ আখিঁ আমাদের সকলের মুখ উজ্জল করেছে।
আখিঁর বাবা আক্তার হোসেন জানায়, এক সময় মেয়েকে নিয়ে নানাকটু কথা শুনেছেন। কিন্তু পিছপা হননি। এক সময় যারা কটু কথা বলতো আজ তারাই আখিকে নিয়ে গর্ববোধ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল কাপ চালু করার কারনেই আখিঁদের মতো মেয়েরা প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে এসে দেশের নাম ছড়িয়ে দিতে পারছে বিশ্বময়। আখিঁর বাবা-মা আরো বলেন, আখিঁর আখিঁ হয়ে উঠার পেছনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানই বেশী।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার