হোম » সারাদেশ » রোহিঙ্গা-সমস্যাকে কূটনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে – রবি উপাচার্য 

রোহিঙ্গা-সমস্যাকে কূটনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে – রবি উপাচার্য 

মোঃ হাবিবুর রহমান, রবিবা প্রতিনিধি: ১৮ সেপ্টেম্বর (রবিবার) সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত  “শেখ হাসিনার বৈশ্বিক ভাবমূর্তি : প্রসঙ্গ রোহিঙ্গা প্রত্যাবাসন” শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, রোহিঙ্গা-সমস্যা কূটনৈতিকভাবেই মোকাবিলা করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমানে রোহিঙ্গাদের বিষয়ে নানান অভিযোগ পাওয়া যাচ্ছে। এর ফলে একটা সঙ্কট সৃষ্টি হচ্ছে, আমাদের আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং সেই সাথে অাঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ হচ্ছে।
রবি উপাচার্য বলেন, এটা আসলে একটা আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা নিরসন করতে হলে, মিয়ানমারে যে বৈষম্যমূলক আইন আছে, সেই আইন বিলুপ্ত করার জন্য জনমত সৃষ্টি করতে হবে এবং বিলুপ্ত করতে হবে। এজন্য বর্হিবিশ্ব থেকে প্রতিনিয়ত মিয়ানমারের সামরিক সরকারের ওপর চাপ প্রয়োগ করতে হবে।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ. এইচ. এম. খায়রুজ্জামান লিটন। সেমিনারে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি প্রফেসর ড. মীজানুর রহমান, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আতিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. সুলতান-উল-ইসলাম এবং বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সহ-সভাপতি প্রফেসর ড. রাশিদ আসকারী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও কলাম লেখক ব্রি. জে. (অব.) হাসান মোঃ শামসুদ্দীন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মিল্টন বিশ্বাস।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!