
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বাড়ি তল্লাশী করে বিপুল পরিমাণ মাদকসহ ৩জনকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাটের পুলিশ ফোর্স এ অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট পৌরসভার সাপটানা (আদর্শ পাড়া) এলাকায় বাড়ির কবুতরের বাসা ও কাঠের গাদাসহ বসত বাড়ির বিভিন্ন স্থানে রাখা ১৪গ্রাম হিরোইন, ৭৫পিচ ইয়াবা, ৬৩বোতল ফেন্সিডিল, ৩কেজি ৫০০গ্রাম গাঁজা, ৪বোতল বিদেশী মদ উদ্ধার এবং একটি মাদক পরিমাপ কারা ওয়েট মেশিন জব্দ করে। এ অভিযানে ৩জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- এরশাদুল (৪০), তার বড় ভাই নুরুজ্জামান (৪৫) ও এরশাদুলের স্ত্রী রুনা বেগমকে আটক করা হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান