
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিটি থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দর্শনা থানার অফিসার ইনচার্জ এ এইচ এম লুৎফুল কবীর এর নেতৃত্বে দর্শনা থানায় কর্মরত এস আই স্বপন কুমার সরকার, এসআই(নিঃ) সুমন্ত বিশ্বাস, এএসআই(নিঃ) মোঃ মামুনুর রহমান সংগীয় ফোর্সসহ ১৯.০৯.২০২২ তারিখ রাত ২১.২০ ঘটিকার সময় দর্শনা থানাধীন ইসলাম বাজারস্থ সুমন বেপারী, পিতা- মো: সিরাজুল ইসলাম, সাং- কলেজ পাড়া, থানা দর্শনা, জেলা- চুয়াডাংগা এর ফলের দোকানের মধ্যে তার বসার জন্য রাখা প্লাষ্টিকের চেয়ারের নীচ থেকে ২৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হচ্ছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া