
রবিউল হাসান লায়ন: জামালপুর পৌরসভার শাহাপুর এলাকা থেকে গেইটপাড় হয়ে শহরগামী ইজিবাইকের চালকদের কাছ থেকে নিয়মিত জোর পূর্বক চাঁদা আদায় করার প্রতিবাদে ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ আল আমিন বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ইজিবাইক চালকগণ।
সোমবার দুপুরে শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর বাজার এলাকায় ভোক্তভোগী ইজিবাইকের চালকগণ এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্টেশন রোড জঙ্গলপাড়া বোর্ডঘর অটোবাইক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি নিউমেন মন্ডল, সাধারণ সম্পাদক তোফাজ্জল হেসেন তুফা, যুগ্ম-সাধারণ সম্পাদক অনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক এএম রবিনসহ আরো অনেকে।
এ বক্তারা সময় দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত চাঁদাবাজ আল-আমিনের চাঁদাবাজি ও হয়রানী করা বন্ধসহ তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত আল আমিন মুঠোফোনে জানান, চাদার দাবীতে তিনি ইজি বাইক থামান নি, গেইটপাড়ে যানজট নিরসনে তিনি গাড়ীর সিরিয়াল মেনটেন করছিলেন শুধু।
ইজিবাইক চালক ছানোয়ার হোসেন,শফিকুল ইসলাম, রিপন, মানিক, দিদার, মিজান জানান, আল আমিন ও তার সহযোগিরা শহরের গেইট পাড় এলাকায় প্রতিটি অটো থেকে দৈনিক ২০ টাকা করে জোর করে চাদা নেয়। তারা আরো জানান, জঙ্গলপাড়া মোড় হয়ে প্রতিদিন শতাধিক ইজিবাইক শহরে চলাচল করে। আগের মেয়র থাকাকালীন এসব অটো থেকে ১০ টাকা করে চাঁদা তুলা হতো কিন্তু বর্তমান মেয়র ছানোয়ার হোসেন ছানু এসব চাঁদা তুলা বন্ধ ঘোষণা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু জানান, শহরে চাঁদার বিষয়ে আমার জানা নেই, যদি কেউ এ ধরনের কাজে জড়িত থাকে তাহলে পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান