
রবিউল হাসান লায়নঃ রাজধানীর পল্লবীসহ সারাদেশে বিএনপির কর্মসূচীতে পুলিশের গুলিবর্ষণ ও সরকার দলীয় লোকদের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি। রবিবার বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট মোঃ ফজলুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন প্রমুখ। এসময় বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর নৃশংস হামলার তীব্র প্রতিবাদ জানান সমাবেশে উপস্থিত বক্তারা।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা