
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে এক যুবতীকে ধর্ষনের মামলায় বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক রিপন রায়কে আটক করেছে শেরপুর থানা পুলিশ। শনিবার (১৭ই সেপ্টেম্বর) রাতে শেরপুর থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে ধর্ষণের শিকার ওই যুবতী। অভিযুক্ত রিপন রায় পৌর শহরের বসাকপাড়া এলাকার বিদু রায়ের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ভিকটিম শেরপুর পৌরশহরের উত্তরসাহাপাড়ায় তার নানীর বাড়িতে বসবাস করতো। গত দেড় বছর পূর্বে অভিযুক্ত রিপন রায় কৌশলে ভিকটিমের মোবাইল নাম্বর সংগ্রহ করে ও প্রেমের প্রস্তাব দেয় এবং ফুসলাইতে থাকে। ভিকটিমকে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে বলে। এক পর্যায়ে গত মাসের ৩০ আগষ্ট ভিকটিম ঘুরতে গেলে অভিযুক্ত রিপন ভিকটিমকে ভয় ভীতি দেখিয়ে মারপিট করে এবং কাশির সিরাপ এর সঙ্গে নেশা জাতীয় ট্যাবলেট মিশিয়ে খাওয়ায়। পরবর্তিতে ওইদিন রাতেই আবারো ভিকটিমের দেখা করতে যায় এবং ভিকটিমের নানী বা বাড়িতে কেউ না থাকায় ঘরের ভিতরে জোর পূর্বক প্রবেশ করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এঘটনায় ভূক্তোভোগী ধর্ষনের শিকার ওই নারী থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর পেক্ষিতে ওইদিন রাতেই শহরের সকাল বাজার এলাকা থেকে অভিযুক্ত রিপনকে আটক করে টাউন ফাড়ির এস আই ছাম্মাক হোসেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার বলেন, এক যুবতী ধর্ষনের মামলা দায়েরের পেক্ষিতে অভিযুক্তকে আটক করা হয়েছে। রবিবার আটককৃতকে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান