
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে মেসার্স বন্ধু ডেকোরেটর দোকানে তালা কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা অনুমান ১০লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। রবিবার (১৮ই সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার কালের পাড়া ইউনিয়নের আনারপুর তিন মাথা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধুনট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জানা গেছে, ভোর রাতে আনারপুর তিন মাথা বাজারে মেসার্স বন্ধু ডেকোরেটর দোকানে দুর্বৃত্তরা তালা ভেঙ্গে প্রায় সমস্ত মাল লুট করে সাথে নিয়ে আসা পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়।
মেসার্স বন্ধু ডেকোরেটর এর প্রোপ্রাইটর ও মালিক মোঃ শফিকুল ইসলাম বলেন, ১কটি পিয়ার সাব মেশিন ,২টি পিয়ার খারা মেশিন ,১ পিচ ২৪ মিক ছার মেশিন,২ টি হেট ৯০০১ মেশিন ,২টি এমার এমার ৮৫ মেশিন , ১টি এমার ৫০০ মেশিন , এমার একটি ৮০০ মেশিন, তার ৬পিচ, ফ্যান ২পিচ, প্লেট১৫০টি ও মিকচার চেলেন মেশিন ১২টি, মোট অনুমান ১০ লক্ষ মামলা চুরি করে নিয়ে যায়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম বলেন, আনারপুর তিন মাথা বাজারে মেসার্স বন্ধু ডেকোরেটর দোকানের তালা ভেঙে অনুমান ১০ লক্ষ টাকার মামলার বিষয়টি জেনেছি, ডেকোরেটর মালিক অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান