
রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার ১১ নং শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, অধ্যক্ষ মোঃ আশরাফ হোসেন তরফদার, জিএসএম মিজানুর রহমান মিজান, সোহরাব হোসেন বাবুল, এডভোকেট আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আ.ব.ম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন, জামালপুর শহর আওয়ামী সভাপতি ও শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়ক আলহাজ্ব মাসুম রেজা রহিম, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাইম রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খন্দকার রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান ডল, সদস্য রেজাউল করিম চৌধুরী মামুন, জিএস শাহরিয়ার উজ্জ্বল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতি, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা প্রমূখ।
সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান। শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. হাফিজুর রহমান স্বপন। সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রথম অধিবেশনের আলোচনা সভা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে রাত ৯টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দ্বিতীয় অধিবেশনের সময় নির্ধারণ করা হয়। সে-সময় ভোটের মাধ্যমে ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে বলে জানিয়েছে সম্মেলন আয়োজক কমিটি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২