
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মোঃ মতিয়ার রহমান-এর মনোনয়নপত্র দাখিল হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল হয়।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুরুল হাসান-এর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পদপ্রার্থী অ্যাড. মোঃ মতিয়ার রহমান। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, অ্যাড. মোঃ মতিয়ার রহমান লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা