
আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মুরাদ মেহেদী স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে গত ১২ সেপ্টেম্বর সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে (উপজেলা পর্বের) বাছাই শেষে তাঁর নাম ঘোষণা করে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।
আলহাজ্ব মুরাদ মেহেদী ২০২১ সালে ভোটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। আগামী ১৯ সেপ্টেম্বর জেলা পর্যায়ের শ্রেষ্ঠত্বের লাড়াইয়ে তিনি অংশ নেবেন।
প্রসঙ্গত, আলহাজ্ব মুরাদ মেহেদী ভোটমারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাবেক সফল ইউপি চেয়ারম্যান আশরাফ আলী ও সুলতানা বেগমের তৃতীয় ছেলে। তিনি হাজী কল্যান সমিতির ইউনিয়ন সভাপতি ও ভাকারী খাল পানি ব্যবস্তাপনা সমবয় সমিতি লিঃ এর সভাপতি।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা