
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও ন্যায় বিচারের স্বার্থে সাংবাদিক সম্মেলন করেছেন চোচপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে বেলাল উদ্দিন। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনে বেলাল উদ্দিন জানান, ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানাধীন মশালডাঙ্গী গ্রামে আমার মাতা বুধি বিবি তার মায়ের পরিত্যক্ত সম্পত্তিতে মশলডাঙ্গী মহল্লার গোলাম,সালাম,জিয়াউর তাহাদের সকল আত্মীয় স্বজন আমাদের জমি গ্রাস করিবার জন্য জাল দলিল ভূয়া ওয়ারিশ সাজিয়া জমি আত্মসাতের পায়তারা করে। তারই ধারাবাহিকতায় আমার পিতা ১১৮৫/০৮ মূলে একটি মামলা করেন। মামলার জবাবে প্রতিপক্ষগণ মামলার জবাব দাখিলে একিমন বিবি আপন ভাই বোন দাবি করেন। ৩৬/১১ নং মামলায় প্রতিপক্ষগণ একিমন বিবি দূরবর্তী আত্নীয় মামাতো বোন বলে দাবি করেন।
সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন ইতিমধ্যে আমার তিন একর ফসলি জমিতে তাহারা জবর দখল করিয়া আমার ফসলি জমিতে গাছ ও আমন ধান রোপণ করেন।এতে আমি বাঁধা করলে তাহারা বুঝিতে পারে যে উক্ত জমির মালিক বেলাল উদ্দিন। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমি এবং আমার পরিবারের লোকজন কে মিথ্যা মামলা মকর্দমা করার জন্য রাতের অন্ধকারে নিজেরাই গাছগুলো তুলে ফেলেন এবং ফসলি জমি তসনস করিয়া করে আমাদের বিরুদ্ধে থানায় একটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করেন।
এই মিথ্যা মামলা এবং প্রতিপক্ষের অত্যাচারে আমরা বাড়িতে অবস্থান করতে আতংকে রয়েছি। যে কোন সময় তারা আমাদের কে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করতে পারে।এতে আমরা আপনাদের মাধ্যমে ন্যায় বিচারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান