হোম » সারাদেশ » রৌমারীতে তথ্যসেবা বঞ্চিত ,জনগণের সেবা নিশ্চিত করতে উদ্যোক্তা পরিবর্তন

রৌমারীতে তথ্যসেবা বঞ্চিত ,জনগণের সেবা নিশ্চিত করতে উদ্যোক্তা পরিবর্তন

কুড়িগ্রাম প্রতিনিধি: তথ্যসেবা বঞ্চিত ও হয়রানির শিকার নিরসনে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের তথ্য উদ্যোক্তা সফিকুল ইসলাম ও তার স্ত্রী শাহনাজ পারভীনকে বাতিল করে নতুন তথ্য উদ্যোক্তার সাথে চুক্তি সম্পাদন করা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসকসহ স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি সুপারিশমালা পাঠিয়েছেন ইউপি চেয়ারম্যান সরবেশ আলী।
জানা গেছে ২০০১ সালে ডিজিটাল সেন্টারে তথ্য উদ্যোক্তা হিসেবে সফিকুল ও তার স্ত্রী শাহনাজ পারভীনের সাথে ৫ বছরের জন্য চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির পর থেকেই উদ্যোক্তা শাহনাজ একেবারেই অনুপস্থিত ও চুক্তি অনুযায়ী উদ্যোক্তা সফিকুল উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, সরকারি কাজে গড়িমসি, ইউনিয়ন পরিষদের কাজ না করা, তার ইচ্ছামত পরিষদে আসা যাওয়া ও জনগণের সাথে অসদাচরণ করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরে ইউপি চেয়ারম্যানের সভাপতিত্বে ও সদস্যদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউপি সদস্যদের নিয়ে সবার মোতামতের ভিত্তিতে সকলের স্বাক্ষরিত রেজুলেশনের মাধ্যমে পূর্বের দুইজনকে বাতিল করে নতুন উদ্যোক্তা মাইদুল ইসলাম ও নাছরিন খাতুনকে নিয়োগ দিয়ে আগামী ৫ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
এ বিষয়ে যাদুর চর ইউপি চেয়ারম্যান সরবেশ আলী জানান, পূর্বের উদ্যোক্তা ২ জন সঠিক সময়ে পরিষদের না আসায় এলাকাবাসি বিভিন্ন ভাবে হয়রানি হয়েছে। তাদেরকে একাধীকবার বলার পরেও তথ্যসেবার কোন কাজ করেনি। ফলে হয়রানি থেকে রেহাই করতে সফিকুল ও তার স্ত্রীকে বাতিল করা হয়েছে এবং নতুন ২ জনের সাথে চুক্তি করা হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবর চিঠি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল (ভার:) জানান, যাদুর চর ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তার বিষয়ে উভয় পক্ষের কাগজপত্র পেয়েছি। জনগণ হয়রানির শিকার হউক এটা করা যাবে না। তবে বিষয়টি দেথা হচ্ছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!