হোম » সারাদেশ » বালিয়াডাঙ্গীতে ইএসডিও’র রিভাইড প্রকল্পের পলিসি ডায়ালগ সভা অনুষ্ঠিত 

বালিয়াডাঙ্গীতে ইএসডিও’র রিভাইড প্রকল্পের পলিসি ডায়ালগ সভা অনুষ্ঠিত 

মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো- সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর রিভাইড প্রকল্পের ডিউটি বেয়ারারদের সাথে অংশগ্রহণমূলক পলিসি ডায়ালগ সভা ৩ নং ধনতলা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে  অনুষ্ঠিত হয়েছে।
এসময় রিভাইড প্রকল্পের প্রতিনিধিরা জানান, ডায়ালগ সভায় পলিসি ডায়ালগের মাধ্যমে লক্ষ্যেভুক্ত আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর স্থানীয় সরকার প্রতিষ্টান কর্তৃক বিভিন্ন সেবায় প্রবেশাধিকার নিশ্চিত করায় হচ্ছে এ প্রকল্পের  মূল লক্ষ্যে।  আলোচনা সভায় ৩ নং ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান নুপুর কুমার চ্যাটার্জির সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম, ধনতলা ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা কাব্য ভূষণ বর্মন, ফ্যামিলি ওয়েল ফেয়ার এসিস্ট্যান্ট রাসেদ আলী, হেল্থ এসিস্ট্যান্ট মুনিরা বেগম,রিভাইড প্রকল্পের মনিটরিং প্রোগাম অফিসার সুস্মিত সরকার,রিভাইড প্রকল্পের উপজেলা অফিসার লালবাবু, রিভাইড প্রকল্পের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার ওয়াসিম আলী, স্হানীয় জন প্রতিনিধি, সাংবাদিক, ও রিভাইড প্রকল্পের নারী মঞ্চের উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!