
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পৌরসভা এলাকা থেকে এক অবসর প্রাপ্ত পুলিশ সদস্যর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার সকালে পৌর এলাকার মীরের চক মহল্লার নিহতর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, অবসর প্রাপ্ত পুলিশ সদস্য আলী হোসেন (৬৫) কিছুদিন যাবৎ পরিবারের সদস্যরা ছাড়াই তিনি একাই বসবাস করতেন। অবসর প্রাপ্ত পুলিশ সদস্যর বাড়ি থেকে সোমবার হঠাৎ পঁচা দূর্গন্ধ বের হতে থাকে। প্রতিবেশীরা তার পরিবারের সদস্যদের কে বিষয়টি অবজ্ঞত করেন। খবর পেয়ে নিহতর ছোট ছেলে রুবেল বাড়িতে প্রবেশ করে তার পিতার অর্ধগলিত লাশ দেখতে পায়। থানা পুলিশ খবর পেয়ে তাৎতক্ষনিক মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এব্যাপারে অবসর প্রাপ্ত নিহত পুলিশ সদস্য’র ছেলে রশিদুল ইসলাম রানা বলেন, আমার বাবা দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ ও হার্ডের রোগে ভোগ ছিলেন। এব্যাপারে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ বলেন, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে মৃত্যুর কারণ এখানো জানা যায়নি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান