হোম » সারাদেশ » দৌলতপুরে গরুর ঘরে আগুন ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

দৌলতপুরে গরুর ঘরে আগুন ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের নিলুয়া গ্রামের মোঃ সাইজুদ্দিনের বাড়িতে গরুর ঘরে বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ১টি গরুর ঘর, ঘরে থাকা, দুটি গরু এবং ভিতরে থাকা মালামাল পুড়ে ছাই হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় – সোমবার (১২ সেপ্টেম্বর ) রাত ২টার দিকে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে আগুন আগুন বলে চিৎকার করলে আশে পাশের মানুষ এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।যতক্ষনে চেষ্টা করে ততক্ষনে একটি ঘরসহ দুটি গরু পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল ভূস্মিভূত হয়। ঘরে মোট চারটি গরু ছিল এর মধ্যে দুটি গরু আংশিক পুরেছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মোঃ সাইজুদ্দিন বলেন- গতরাত ২ টার দিকে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টায় ব‍্যার্থ হয়। যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে ততক্ষনে দুটি গরুসহ ঘর ও ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয় আমার।
এ বিষয়ে ওয়ার্ড মেম্বার মোঃ সায়েদুর রহমান বলেন- ঘটনাটি অত্যান্ত দুঃখজনক। বৈদ্যুতিক আগুন থেকে আগুনের সুত্রপাত ঘটেছে। পরে আগুন ছড়িয়ে যায়। এলাকার লোকজন ও দৌলতপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিটের চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ঘরসহ দুটি গাভী পুড়ে ছাই হয়ে যায়। আমি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সকলকে এগিয়ে আসার আহবান জানাই।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!