হোম » সারাদেশ » গাবতলীতে ইউপি সদস্যকে মারপিটের  ঘটনায় থানায় মামলা গ্রেফতার:১

গাবতলীতে ইউপি সদস্যকে মারপিটের  ঘটনায় থানায় মামলা গ্রেফতার:১

বিপ্লব রহমান:  বগুড়ার গাবতলীতে পূর্ব শক্রতার জের ধরে ইউপি সদস্য ও আ’লীগ নেতা ছুরিকাঘাতে আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যা ৭টায় সুখানপুকুর বন্দরে। জানা গেছে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের আমতলী পোড়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে বর্তমান ইউপি সদস্য ও ইউপি আ’লীগ নেতা নুরুল ইসলাম উজ্জলের সাথে একই গ্রামের আব্দুল খালেকের ছেলে ফারুক ও পারভেজের দীর্ঘদিন যাবত শক্রতা চলে আসছিলো।
গত শনিবার বেলা ১১টায় সুখানপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রহমানের উপস্থিতিতে আব্দুল খালেকের ছেলে ফারুকের বউ নিয়ে এক শালিস বৈঠক হয়। এরই জের ধরে সন্ধ্যা ৭টায় আব্দুল খালেকের ছেলে উজ্জল মেম্বারকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উজ্জলকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করায়। উজ্জলের মারপিটের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উজ্জলের লোকজন পারভেজ ও ফারুককে দা দিয়ে আঘাত করলে সে মারাত্মক আহত হয়। তারা দুজনই বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। উল্লিখিত ঘটনায় উজ্জলের ছোট ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৬জনকে আসামী করে ১১ সেপ্টেম্বর গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনায় গাবতলী অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!