হোম » সারাদেশ » মির্জাগঞ্জে ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

মির্জাগঞ্জে ইউপি চেয়ারম্যানের ইন্তেকাল

আবুল কালাম আজাদ মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো.সুলতান আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি…রাজিউন। রবিবার ( ১১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে দাপ্তরিক কাজ করার সময় হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলে তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে ইউনিয়নের সর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। তাকে শেষ বারের মতো একনজর দেখার জন্য বিভিন্ন স্থান থেকে তার বাড়িতে ছুটে আসছে হাজার হাজার মানুষ। সোমবার সকাল ১০ টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি,স্ত্রী,১ শিশুপুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য মো.সুলতান আহমদ গত ২৮ নভেম্বর ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে একটানা তৃতীয় বারের মতো ৩ নং আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান হিসেবে অত্র ইউনিয়নে ব্যপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। স্বজনরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!