হোম » সারাদেশ » বগুড়ার গাবতলী অন্ত:সত্তা গৃহবধুর আত্মহত্যা। 

বগুড়ার গাবতলী অন্ত:সত্তা গৃহবধুর আত্মহত্যা। 

বিপ্লব রহমান: বগুড়ার গাবতলীতে ওড়না পেঁচিয়ে অন্ত:সত্তা এক গৃহবধুর মৃত্যু হয়েছে। পুলিশ সংবাদ পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের সুখানপুকুর (লাঠিগঞ্জ) উত্তরপাড়া গ্রামে। থানা সূত্রে জানা গেছে গাবতলী উপজেলার সুখানপুকুর উত্তরপাড়া গ্রামের দৌলত জামানের মেয়ে উম্মে ছালমা ওরফে ফাল্গুনী (২৫) এর একই উপজেলার গাবতলী পৌর এলাকার জয়ভোগা দিঘাপাড়া গ্রামের তারাজুল ইসলামের ছেলে সোহানুল ইসলাম সোহাগের সাথে ৬ মে/২২ সালে ইসলামী শরা শরিয়ত মোতাবেক বিবাহ হয়। এর পর থেকে ফাল্গুনী তার বাবার বাড়িতে থাকে।
এমতাবস্থায় সোহাগ শ্বশুরবাড়ীতে যাতায়াত করা কালে ফাল্গুনী ৪মাসের অন্ত:সত্তা হয়ে পরে। গত ৯ সেপ্টেম্বর তার শ্বশুরবাড়ীতে বেড়াতে যায় এবং উক্ত দিনেই বিকালে বাড়িতে ফিরে আসে। এদিকে ফাল্গুনী প্রতিদিনের ন্যায় মা-বাবার সাথে খাওয়া দাওয়া শেষে আলাদা রুমে শুয়ে পড়ে। পরদিন সকালে তার মা ডাকা ডাকি করে কোন সাড়া না পাওয়ায় জানালা দিয়ে মেয়ের ঝুলন্ত লাশ দেখে চিৎকার দেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ বিষয়ে গাবতলী মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার জানান ফাল্গুনী আত্মহত্যার বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে ও লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!