
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় জহুরুল ইসলাম নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। শুক্রবার দিবাগত রাতে শহরের চককানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহুরুল ওই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ঠিক করে দেওয়ার কাজ করতেন।
শুক্রবার রাত সাড়ে ১২টায় জহুরুল মেডিকেল থেকে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। পথে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার পথরোধ করে তাকে ছুরিকাঘাত করে। ওই অবস্থায় জহুরুল বাড়িতে গেলে পরিবারের লোকজন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কৈগাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তুচ্ছ ঘটনায় খুনের ঘটনা ঘটেছে। নিহতের পরিবার জড়িতদের চিহ্নিত করেছেন। তাদেরকে গ্রেফতার করতে অভিযান চলছে।

আরও পড়ুন
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ