
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শুক্রবার (৯ই সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় শহরে সাতমাথার হোটেল পট্টি এলাকায় অবস্থিত আমির গেষ্ট হাউজ থেকে অনৈতিক কাজে জরিত ৬ নারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সুমি (২৩), মিম (২৫), সিমা (১৮), টুলি (২০), লিপি (৩৫) এবং ময়না (৩৫)।
জানা গেছে, শুক্রবার জাতীয় পরিষেবা ‘৯৯৯’ এ ফোন পেয়ে টুইন ব্রাদার্সে এবং আমির গেষ্ট হাউজে অভিযান চালায় পুলিশ। এসময় আমির গেষ্ট হাউজ থেকে অসামাজিক কর্মকান্ডে জড়িত ৬ জন নারীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেল ম্যানেজার পালিয়ে যায় এবং টুইন ব্রাদার্সে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বগুড়া সদর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, জাতীয় পরিষেবা ‘৯৯৯’ এ ফোন পেয়ে শহরের দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আমির গেষ্ট হাউজ থেকে ৬ নারীকে আটক করা হয়েছে কিন্তু ম্যানেজার পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। অপরদিকে, পুলিশ আসার খবর পেয়ে টুইন ব্রাদার্স হোটেলের স্টাফ ও নারীরা পালিয়ে যায়

আরও পড়ুন
নাগরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নের নতুন প্রত্যয়
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল