হোম » সারাদেশ » কুড়িগ্রামে২৪ঘণ্টায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

কুড়িগ্রামে২৪ঘণ্টায় বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৫

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৫ জন অাসামীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ ও জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাদক ও ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধের আসামি। এছাড়াও গাঁজা, স্ক্যাফ সিরাপসহ দেশী ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশ। জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টে ০৬ জন আসামিকে গ্রেফতার করা হয়।
এদের মধ্যে সদর থানায় পাঁচজন আসামি ও উলিপুর থানায় একজন।এছাড়াও সিআর ওয়ারেন্ট মূলে তিন আসামিকে গ্রেফতার করা হয়। সদর থানায় একজন, রাজারহাট থানায় একজন, নাগেশ্বরী থানায় একজন। এছাড়াও নিয়মিত মামলায় নয়জন ও পূর্বের মামলায় চারজন, ১৫১ ধারায় তিনজনসহ গত ২৪ ঘন্টায় মোট ২৫ জন অাসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক বিরোধী অভিযানে সদর থানায় ০২ কেজি গাঁজা,  ফুলবাড়ী থানায় ৬৮ বোতল স্ক্যাফ সিরাপসহ ১ বোতল করে দেশী ও বিদেশি মদ উদ্ধার করে।  কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান চলমান রয়েছে । মাদক নির্মূলে বিশেষ অভিযান বাড়ানো হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!