হোম » সারাদেশ » দাগনভূঞায় স্থানীয় পর্যায়ে ভূমি বিরোধ নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ

দাগনভূঞায় স্থানীয় পর্যায়ে ভূমি বিরোধ নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় স্থানীয় পর্যায়ে ভূমি নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে ও আইন সম্পর্কে সচেতন করতে ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, দলিল লিখক ও ঈমামসহ সুধিজনদের নিয়ে দিন ব্যাপী আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়। দাগনভূঞা উপজেলা পরিষদের বাস্তবায়নে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা’র) সহায়তায় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় স্থানীয় মনপুরা কমিউনিটি সেন্টারে এই কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী।
এতে উপজেলার ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঈমাম, শিক্ষক, সাংবাদিক, দলিল লিখক ও সুধিজনসহ ১২০জন সদস্য অংশগ্রহন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি’র সভাপতিত্বে ও ইউডিএফ মোঃ ইসমাইলের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, সাব-রেজিস্ট্রার মোঃ মনজুরুল আলম ও রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন প্রমুখ।
কর্মশালায় স্থানীয় ভাবে ভূমি নিয়ে বিরোধ নিষ্পত্তি করতে ভূমি আইনের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি ও সাব-রেজিস্ট্রার মোঃ মনজুরুল আলম। প্রশিক্ষণ কর্মশালা শেষে ভাতা প্রদান করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!