
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ভ্যান থেকে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা কলেজ সংলগ্ন বাইপাস সড়কে এমন ঘটনা ঘটে। ভ্যান হতে পড়ে নিহত হওয়া শিশুর নাম সিফাত হোসেন (১১) সে একই এলাকার আল আমিনের পুত্র। সিফাত রমনীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, বাড়ির পাশে রাস্তায় খেলার ছলে ভ্যান চালাতে গিয়ে পড়ে গুরুতর আহত হয় সিফাত। স্বজনরা তাঁকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু