
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে হরিপুরে বজ্রপাতে নিহত-১জন। ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ধানক্ষেতে নিড়ানি দেওয়ার সময় বজ্রপাতে পিয়ার মোহাম্মদ (২৮) নামে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৪ জন শ্রমিক। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হরিপুর উপজেলার ৩ নং-বকুয়া ইউনিয়নের মানিকখাড়ি গ্রামে বজ্রপাতে এ ঘটনা ঘটে।
মৃত পিয়ার মোহাম্মদ ঐ গ্রামের সলেইমান আলীর ছেলে। মহসিন আলী (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাকি ৩ জন প্রার্থমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন। আহত মহসিন আলী একই গ্রামের মো. তসলিম উদ্দিনের ছেলে। ৩ নং– বকুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের প্রত্যক্ষদর্শীদের বরাতে সাংবাদিকদেরকে বলেন, মানিকখাড়ি গ্রামের ৮ জন শ্রমিক একটি ধানক্ষেত নিড়ানি দেওয়ার জন্য মাঠে যায়।
ধানক্ষেত নিড়ানি দেওয়ার সময় সকাল সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে পিয়ার মোহাম্মদ মৃত্যু হয়। এতে গুরুতর আহত মহসিন আলীকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়াও আহত আরও ৩ জন প্রার্থমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন বলেও জানান তিনি।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু খরব পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান