হোম » সারাদেশ » সাংবাদিকরা কলম বন্ধ করলে সমাজে দূর্নীতি বৃদ্ধি পাবে : চকরিয়াতে মাতামুহুরির ২২বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা 

সাংবাদিকরা কলম বন্ধ করলে সমাজে দূর্নীতি বৃদ্ধি পাবে : চকরিয়াতে মাতামুহুরির ২২বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা 

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : কক্সবাজার জেলার বহুল প্রচারিত সাপ্তাহিক মাতামুহুরি পত্রিকার ২২বছর পূর্তি উপলক্ষ্যে গুণিজন সংবর্ধনা প্রদান  করা হয়, ১সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় চকরিয়া কাচালং হল রুমে অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাইদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাক্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, সহকারী ভূমি কর্মকর্তা রাহাতুজ জামান, এ এসপি সার্কেল (চকরিয়া-পেকুয়া) তাওফিক আলম,চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সরওয়ার আলম, চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাহউদ্দিন,মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুহসিন বাবুল,চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ,  উক্ত বর্ষপূর্তি ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহেদ চৌধুরী, সঞ্চালনা করেন,মাতামুহুরি পত্রিকার সম্পাদক ও চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন।

সংবর্ধিত ৫ গুণিজনরা  হলেন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাজি আবু তাহের,প্রয়াত আব্দুল মান্নান, মুজিবুর রহমান চৌধুরী, শিক্ষায় অবদান রাখায় ফরিদ উদ্দিন চৌধুরী,সাংস্কৃতিক জগতে অবদান  দীগপাল চক্রবর্তী ।  এসময বক্তারা বলেন ,মাতামুহুরি নামটি কক্সবাজার জেলার মানুষের ঐতিহ্যের সাথে মিশিয়ে আছে,তারা নাগরিকদের মৌলিক অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখছে,এবং মাতামুহুরি পত্রিকা সমাজের অসংগতি গুলো তুলে ধরেন,বক্তারা আরো বলেন, সাংবাদিকরা না লিখলে সমাজে অপকর্ম বৃদ্ধি পাবে, তাই সাংবাদিকদের কলমকে আরো শানিত করতে হবে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!