
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে- কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চকরিয়া কোরক বিদ্যাপীঠ এর ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদীর সৌজন্যে ২ হাজার ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে। চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে ৩১ আগস্ট বিকাল ৪টায় স্কুলে চারা বিতরণ করেন, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও কাকারা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন মিজবা, লামার চিরিংগা মসজিদের ইমাম মাওলানা মিনহাজ উদ্দিন ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান