হোম » সারাদেশ » বগুড়ায় জমি থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার।

বগুড়ায় জমি থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার।

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় সোমবার (২৯ আগস্ট) হারুন ফকির (৪৫) নামে এক অটোভ্যান চালকের  লাশ উদ্ধার করেছে পুলিশ।  সকাল ৭টার দিকে উপজেলার করমজি-কুশ্বহর এলাকার একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি, দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের মৃত মইনুদ্দিন ফকিরের ছেলে হারুন ফকির (৪৫)।
জানা গেছে, হারুন রোববার (২৮ আগস্ট) বিকেলে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। তিনি মূলত রাতেই অটোভ্যান চালাতেন। সোমবার সকালে স্থানীয়রা ধানের জমিতে হারুনের লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।  এরপর পাশের ভাটাহার গ্রাম থেকে হারুনের অটোভ্যান উদ্ধার করে পুলিশ । তবে অটোভ্যানে থাকা ব্যাটারি পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যানের চার্জার ছিনতাই করার জন্যই হারুনকে হত্যা করা হয়েছে৷
এ বিষয়ে দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, হারুনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার দুই পায়ের রগ কাটা ও মাথায় আঘাতের চিহ্ন আছে। আমরা দ্রুত ঘটনায় জড়িতদের গ্রেফতার করব
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!