
মোঃরিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে অনুন্নয়ন রাজস্ব বাজেট “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” এর আওতায় নিয়োজিত মহিলা কর্মীগনের সঞ্চয়ের প্রায় ১৪ লক্ষ টাকা উত্তোলনের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ডোমার চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুন্নয়ন রাজস্ব বাজেট “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” ডোমার উপজেলা এর আওতায় নিয়োজিত ১৩জন মহিলা কর্মীকে জনপ্রতি এক লক্ষ সাত হাজার টাকার চেক হাতে দেওয়া হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী মোস্তাক আহমেদ জানান, অনুন্নয়ন রাজস্ব বাজেট “গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ” এর আওতায় নিয়োজিত মহিলা কর্মীগনের প্রতিজনকে সঞ্চয়ের এক লক্ষ সাত হাজার টাকার চেক দেওয়া হয়। এবং প্রত্যেক কর্মীর ব্যাংক হিসাব নাম্বারে এক হাজার করে টাকা জমা রাখা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান