
এম আর ওয়াসিম ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের অজ্ঞাত নারীর (৬৫) মৃত্যু ঘটেছে। আজ শূক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা – চট্টগ্রাম রেল পথের জগন্নাথপুুর এলাকায় ২৩৫ নং আউটার সিহন্যালের নিকট এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভৈরব রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো ঃ হারুনুজ্জামান রুমেল জানান, খবর পেয়ে মুমুর্ষ অবস্থায় অজ্ঞাত এই নারীকে পুলিশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ধারণা করা হচ্ছে নিহত নারী ভবঘুরে প্রকৃতির হতে পারে। রেল লাইনের পাশ দিয়ে অসতর্কাবস্থায়ং চলতে গিয়ে যে কোন ট্রেনের সাথে ধাক্কা লেগে মৃত্যু হতে পারে। লাশের সুরুৎহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ।জ মর্গে প্রেরণ করা হবে। এ ছাড়াও নিহতের পরিচয় সনাক্তের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ে করে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান