হোম » সারাদেশ » চকরিয়ায় মাতামুহুরি নদী থেকে যুবকের লাশ উদ্ধার স্বজনদের দাবি,শফিকে পরিকল্পিত হত্যা করেছে

চকরিয়ায় মাতামুহুরি নদী থেকে যুবকের লাশ উদ্ধার স্বজনদের দাবি,শফিকে পরিকল্পিত হত্যা করেছে

এইচ এম রুহুল কাদের, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া  মাতামুহুরী নদী থেকে শফি আলম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে,  রবিবার ( ২৮ আগস্ট)  ভোর ৬ টায় স্থানীয়  কৃষক আবদুল আহমদ  মাতামুহুরির পুরিত্যাখালী ৫নং ওয়ার্ড  হন্ন্যারকুম নামক   নদীর পাড়ে প্রতিদিনের মত জমিতে কাজ করতে গেলে লাশটি দেখতে পায়,  এতে আত্মীয় স্বজনদের খবর দিলে ঘটনা স্থলে গিয়ে পৌঁছে, খবর পেয়ে মাতামুহুরী তদন্ত কেন্দ্রের এসআই মেজবাহ উদ্দিনের নেতৃত্বে লাশ উদ্ধার করে চকরিয়া থানায় নিয়ে যায় ।
স্থানীয়দের দাবি, এটি পূর্ব পরিকল্পিত হত্যাকান্ড, গত ২৬শে আগষ্ট নদী লাফ দিয়ে নিখোঁজ হয় বলে প্রচার হলেও নিহত শফি আলমের  মুখে রসি পেচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে কৈয়ারবিল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের  মেম্বার এনামুল হক,  চৌকিদার কামাল, কুতুবউদ্দিন জড়িত বলে জানায় নিহতের পরিবার । চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, মাতামুহুরি নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, তদন্ত সাপেক্ষ পরবর্তী আইনানুসারে ব্যাবস্থা নেয়া হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!