হোম » সারাদেশ » ভৈরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত ৩

ভৈরবে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, আহত ৩

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ)  প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে সৌর বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়েছে । আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরব পৌরসভার হরিজন কলোনিতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬), সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)। আহতরা হলেন- ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫) হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪), একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)।
পুলিশ সুত্রে জানাযায়, আজ দুপুরে হরিজন কলোনির সড়কের পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি তুলে বাড়ির ভেতরে বসানোর কাজ চলছিল। এ সময় খুঁটি বিদ্যুতের মেইন তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বলেন, আমরা খবর পেয়ে সরেজমিনে ভৈরব রেলওয়ে পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন পল্লীতে গিয়ে শুনেছি বিদ্যুতিক খুটি সরাতে গিয়ে তিনজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এবিষয়ে আমাদের তদন্ত অব্যহত রয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!