
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ- ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ডাকাতির সময় হাতেনাতে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার রাতে মহাসড়কের হবিরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ধাওয়া করে ওই ডাকাতদের গ্রেফতার করা হয়।এ সময় ডাকাতিতে ব্যবহৃত একটি বাস,একটি পিক আপ, রামদা, ছুরি, তালা কাটার কাটিং মেশিন, রডসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ডাকতরা হলেন, ময়মনসিংহের সদরের চরপাড়া এলাকার মৃত আব্দুল হেলিমের ছেলে সেলিম মিয়া(৪০), একই এলাকার আশরাফ আলীর ছেলে ফরহাদ মিয়া (৩২), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার জুগিরসিট এলাকা মৃত হাফিজ উদ্দিনের ছেলে আফতাব উদ্দিন (৩৩) ও ভালুকা উপজেলার মনোহরপুর গ্রামের মজিবুরের ছেলে রুবেল মিয়া(৩৫)।ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ এ ডাকাত দলটি মহা সড়কের বিভিন্ন এলাকায় বাসযাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণাঙ্কার লুট করে আসছিল। ঘটনার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতদের ধাওয়া করলে এক পর্যায়ে ডাকাতরা বাস ফেলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ওই ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে।
এসময় ডাকাতিতে ব্যবহৃত একটি বাস (ঢাকা-মেট্রো- ব-১৫-৮২২৯), একটি নম্বরবিহীন পিক আপ, রামদা, ছুরি, তালা কাটার কাটিং মেশিন রডসহ দেশিয় অস্ত্র জব্দ করা হয়।এই অভিযানে ভরাডোবা হাইওয়ে থানার নিজ কার্যালয়ে অফিসার ইনচার্জ মোঃ রিয়াদ মাহমুদ (পি.পি.এম) অন্যতম ভূমিকা পালন করেন।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২