
রায়হান আলীঃ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে উল্লাপাড়ায় বৃহস্পতিবার ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। সমাপনী দিনে কর্মশালায় অংশগ্রহনকারী ৩০ জন প্রান্তিক পেশাজীবী প্রতিজনকে ২ হাজার ৫’শ টাকা করে সম্মানী প্রদান করা হয়। অনুষ্ঠানে উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মানী ভাতা প্রদান করেন। উপজেলা সমাজসেবা কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মোতালিবের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা প্রমুখ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২