
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ হাজার ৫০০শত পিচ টাপেন্টাডল সহ রাখিবুল হাসান ওরফে সোহাগ (৩০) ও আবু সাইদ আজমল কবীর ওফে সোহেলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি পুলিশের টিম গত মঙ্গলবার (১৬ই আগস্ট) রাতি ৮টার সময় বগুড়া শাজাহানপুর থানায নিশ্চিন্তপুর চারমাথা সাকিনস্থ নন্দগ্রাম গামী পাকা রাস্তার মাথা হইতে ২ হাজার ৫০০ শত পিচ টাপেন্টাডল ট্যাবলেট গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলেন সদর থানার বারপুর দক্ষিণ পাড়া এলাকার জালাল আবেদীন ছেলে মোঃ রাখিবুল হাসার ওরফে সোহাগ।
এছাড়া বগুড়া ডিবি পুলিশের অপর একটি অভিযানে (১৬ ই আগস্ট) রাতি সাড়ে ১০টার সময় শাজাহানপুর থানার চকলোকমান সাকিনস্থ জনৈক মোঃ রেজাউল করিম এর দুইতলা ফ্লাট বাসার মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর হইতে ৩ হাজার পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ শাজাহানপুর থানার চকলোকমান গ্রামের মৃতঃ সমশের আলীর ছেলে আবু সাইদ আজমল কবীর ওরফে সোহেলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২