হোম » সারাদেশ » ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 

মোহাম্মদ পলাশ মিয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার  জনাব মোহাম্মদ  আনিসুর রহমান এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ও অফিসার ইনচার্জ, বিজয়নগর থানার সার্বিক তত্ত্বাবধানে আজ  ১৭/০৮/২০২২ ইং তারিখ বিজয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে এসআই/মোঃ জুয়েল রানা ভূইয়া, এএসআই/আব্দুল ওয়াদুদ সঙ্গীয় ফোর্সসহ ধৃত আসামী ১। মোঃ আল আমিন(৩০), পিতা-মোঃ জহিরুল ইসলাম ছাদেক আলী,  সাজ্জাত, সাং-আনারপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ২। মোঃ খাইরুল ইসলাম(২৫), পিতা-নাছির মিয়া, সাং-আদমপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া থেকে  ৩০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু  প্রক্রিয়াধীন রয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!