
মোহাম্মদ পলাশ মিয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনিসুর রহমান এর নির্দেশে, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ও অফিসার ইনচার্জ, বিজয়নগর থানার সার্বিক তত্ত্বাবধানে আজ ১৭/০৮/২০২২ ইং তারিখ বিজয়নগর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে এসআই/মোঃ জুয়েল রানা ভূইয়া, এএসআই/আব্দুল ওয়াদুদ সঙ্গীয় ফোর্সসহ ধৃত আসামী ১। মোঃ আল আমিন(৩০), পিতা-মোঃ জহিরুল ইসলাম ছাদেক আলী, সাজ্জাত, সাং-আনারপুর, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর, ২। মোঃ খাইরুল ইসলাম(২৫), পিতা-নাছির মিয়া, সাং-আদমপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া থেকে ৩০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী