
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ২কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মইফুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি পুলিশের টিম গত (১৫ ই আগস্ট) সোমবার বিকাল ৩ টা ৪০ মিনিটে সময় বগুড়া সারিয়াকান্দি থানার ছাগলধরা সুপারী বাগান মোড় এলাকার আনারুল এর বাড়ির সামনে পাঁকা রাস্তার ওপর হইতে ২কেজি গাঁজাসহ সারিয়াকান্দি থানার ছাগলধা মধ্যে পাড়া গ্রামের সিরাজ প্রাং এর ছেলে মোঃ মইফুল ইসলামকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান