
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে গার্মেন্টস শ্রমিক বাবু মিয়া (২২) নামে এক যুবক স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৬ই আগস্ট) উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামে এ ঘটনা ঘটে।
বাবু মিয়া পাঁচথুপি গ্রামের মৃতঃ জয়নাল হোসেনের ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে আম গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বাবু মিয়া ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন,সে সোমবার ঢাকা থেকে তাহার গ্রামের বাড়িতে আসেন। বাবু মিয়া ৩ মাস আগে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরকাদয় গ্রামের মছের আলী মেয়ে মিম আক্তার জুইকে বিবাহ করেন। বিবহের পর থেকেই বাবুকে তার স্ত্রী মিম আক্তার জুই অপছন্দ করে আস ছিলেন। তার স্ত্রী মিম আক্তার জুই শ্বশুরবাড়িতে অবস্থান করায় গত ১৫ আগস্ট বাবু মিয়া স্বজনদেরকে তাহার স্ত্রীকে আনার জন্য পাঠান শ্বশুরবাড়িতে, স্বজনদের কাছে বাবুর স্ত্রী জানান কখনো আমি আর তার বাড়িতে যাব না, তখন তারা বাবুর বাড়িতে ফিরে আসে বাবু মিয়াকে বিষয়টি অবগত করলে সেই অভিমানে তার বাড়ির পাশে আম গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারনা করা স্থানীয় ব্যক্তিরা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২