হোম » সারাদেশ » ডিএনসিসির ২০ নং ওয়ার্ড, মহাখালীতে যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত

ডিএনসিসির ২০ নং ওয়ার্ড, মহাখালীতে যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত

এম হিরন প্রধান : জাতীয় শোক দিবসে মানুষ বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের।

এ-উপলক্ষ্যে আজ মঙ্গলবার ডিএনসিসির ২০ নং ওয়ার্ড, মহাখালীতে কুরআন খানি, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় শোক দিবস পালন করা হয়।

মহাখালী ২০নং ওয়ার্ড কার্যালয়ের সামনে বনানী থানা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন অনুষ্ঠানটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ-সময় উপস্থিত ছিলেন, মহানগর, থানা, ওয়ার্ডের আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধুর কর্মজীবন, আদর্শ ও অবদানের উপর আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে ২০ নং কাউন্সিল মো. নাছির, মজিবুর রহমান সহ মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

২০নং ওয়ার্ড আওয়ামী লীগ জাতির পিতার ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সর্ব সাধারণের মধ্যে খাবার বিতরন করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!