
সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সহ মোট ৪টি কেন্দ্রে গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ৯৪.০৮ শতাংশ। শনিবার (১৩ই আগস্ট) দুপুর ১২ টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ১ টায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ মোট ৪টি কেন্দ্রে পরীক্ষা দেয় ৪,৯৯৮ জনের ৪৭০২ জন। অনুপস্থিত ছিলেন ২৯৬ জন।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২৫২৩ জনের মধ্যে ৯৯ জন। ক্যান্টনমেন্ট কলেজ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৯০০ জনের মধ্যে ৫০ জন, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৭০০ জনের মধ্যে ৪২ জন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ৮৭৫ জনের মধ্যে ১০৫ জন। তবে, বিশ্ববিদ্যালয় কেন্দ্র সহ সকল কেন্দ্রেই সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান