
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ডিবি পুলিশের অভিযানে ১টি অত্যাধুনিক বার্মিজ চাকুসহ ইরিয়াস (২৪) নামে এক ব্যক্তি গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বগুড়া ডিবি অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে ডিবি পুলিশের টিম বিশেষ শুক্রবার (১২ই আগস্ট) সন্ধ্যা অনুমান ৬টার সময় বগুড়া সদর থানার ইছাইদ্হ গ্রামস্থ বারুনী ঘাট ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর হইতে ১টি অত্যাধুনিক বার্মিজ চাকুসহ মোঃ ইলিয়াস গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন সদর থানার কুরসা দক্ষিণ পাড়া এলাকার মোঃ হেলাল উদ্দিন এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। প্রকাশ থাকে যে, ধৃত আসামী মোঃ ইলিয়াস এর বিরুদ্ধে ইতিপূর্বে ১টি হত্যা মামলা রহিয়াছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান