
মোঃ হাবিবুর রহমান, রবিবা প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের B-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (১৩ই জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে শাহজাদপুর শহরের ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে B-ইউনিটে ১৯৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এই উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, খাবারসহ সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য প্রস্তুত আছে। এর পাশাপাশি শাহজাদপুরের স্থানীয় জনগণও ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
পরীক্ষাটি নির্বিঘ্নভাবে গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম ভর্তি পরীক্ষাটিকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বিভিন্ন কমিটি ও প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে যাচ্ছেন। আজ শেষ সমন্বয় সভায় তিনি পরীক্ষাটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের নিকট সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য সারাদেশে GST গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের B-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২