হোম » সারাদেশ » আলফাডাঙ্গায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর উঠান বৈঠক

আলফাডাঙ্গায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীর উঠান বৈঠক

আলফাডাঙ্গা প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রচার-প্রচারণা ও জনসংযোগ। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সম্পাদক ও আলফাডাঙ্গা সদর ইউনিয়নের নৌকার প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আশিকুর রহমান (হৃদয় আশিক) নিয়মিত চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা।
আশিককে চেয়ারম্যান পদে জনমত যাচাইয়ে লক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) রাতে ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাইশা গ্রামে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে দলমত নির্বিশেষে বাইশা গ্রামের সকল মানুষ অংশগ্রহণ করেন। সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে আয়োজিত উঠান বৈঠকে নেমে আসে জনতার ঢল।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, চেয়ারম্যান পদপ্রার্থী আশিক একজন তরুণ সমাজসেবক। তিনি ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক হাট-বাজারে ঘরে ঘরে গিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করতে অবিরাম ছুটে বেড়াচ্ছেন। এরইমধ্যে তিনি এলাকায় নির্বাচনী আলোচনার ঝড় তুলেছেন। করোনা ভাইরাসের মহামারী মর্মান্তিক সময় তিনি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে এবং বিভিন্ন সময়ে তাদের মাঝে নগদ অর্থ সহায়তা, খাদ্য সামগ্রীসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছেন। মসজিদ, মাদ্রাসা, মন্দির ও সামাজিক কর্মকাণ্ডের অবদান রেখে যাচ্ছেন। এসব কর্মকাণ্ডের জন্য তরুণ সমাজসেবক আশিক ইউনিয়নে একজন নিষ্ঠাবান গ্রহণযোগ্য ও আলোচিত ব্যক্তি হিসেবে আলোচনায় এসেছে। সেই কারণে তিনি উন্নয়নের স্বার্থে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!