হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে মজিব শতবর্ষে উপহারের ঘর নির্মাণে বাধা/থানায় মামলা       

বগুড়ার শেরপুরে মজিব শতবর্ষে উপহারের ঘর নির্মাণে বাধা/থানায় মামলা       

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের কানুপুর এলাকায় মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারী ভাবে ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় জায়গা দখলকারী এ কে এম জাহিরুল ইসলাম ওরফে মারুফের(৩৮) বিরুদ্ধে গত রোববার রাতে শেরপুর থানায় একটি মামলা দায়ের পর অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের কানুপুর মৌজার ২৬ শতক জায়গার উপর মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারদেরকে সরকারী ভাবে গৃহ নির্মাণের জন্য জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ সাইন বোর্ড দেওয়া হয়। খবর পেয়ে একই ইউনিয়নের কানুপুর গ্রামের মো. মাহফুজার রহমানের ছেলে এ কে এম জাহিরুল ইসলাম ওরফে মারুফ গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঘর নির্মাণে বাধা দিয়ে ওই সাইন বোর্ড ভেঙ্গে ফেলে এবং ওই জায়গা বেড়া দিয়ে দখলে নেয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম ও উপজেলা সহকারী কশিনার(ভূমি) সাবরিনা শারমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ৭ আগস্ট রবিবার রাতে গাড়িদহ ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা মো. সেলিম রেজা বাদি হয়ে শেরপুর থানায় এ কে এম জাহিরুল ইসলাম ওরফে মারুফসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম বলেন, ভূমি ও গৃহহীনদের ঘর নির্মাণের জন্য ওই জায়গা নির্ধারণ করা ছিল।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!