হোম » সারাদেশ » ভালুকার আইন শৃঙ্খলা রক্ষায় মাদক,সন্ত্রাস বিরোধী ও ইভটিজিং রোধে সভা অনুষ্ঠিত

ভালুকার আইন শৃঙ্খলা রক্ষায় মাদক,সন্ত্রাস বিরোধী ও ইভটিজিং রোধে সভা অনুষ্ঠিত

আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ– ভালুকায় উপজেলার পৌরসভা ৩নং ও ৪নং চাপড়বাড়ী মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে চাপড়বাড়ী মাদরাসা মাঠে প্রাঙ্গণে মাদক বিরোধী ও ইভটিজিং সভা অনুষ্ঠিত হয়।৬ই আগষ্ট বিকালে ভালুকা মডেল থানা পুলিশ ও এলাকাবাসীর আয়োজনে সাংবাদিক ও মানবাধিকার কর্মী খলিলুর রহমান জুয়েলের উপস্থাপনায় সভাটি অনুষ্ঠিত হয়।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা মডেল থানার ইন্সপেক্টর অপারেশন অফিসার মোঃ সজিব রহমান।

অন্যদের মধ্যে ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি ইফতেখার আহমেদ সুজন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।এ সময় ভালুকা মডেল থানার ইন্সপেক্টর অপারেশন অফিসার মোঃ সজিব রহমান জানান, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারবে না।মাদকের নীল থাবায় তছনছ হয়ে যাচ্ছে আমাদের স্বাচ্ছন্দ্যময় গ্রামীণ সমাজ ব্যবস্থার সকল অবকাঠামো। এই মাদককে ঠেকাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে।

তাই মাদক কারবারিদের সঙ্গে কোন আপস নয়। পুলিশ ও সকলের সহযোগিতায় মাদক নির্মূল করতে হবে।ইতি মধ্যেই ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেনের দিক নির্দেশনায় ভালুকার আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্তক প্রচেষ্ঠায় রয়েছে ভালুকা মডেল থানা পুলিশ।সেই সাথে চুরি,ডাকাতি সহ বিভিন্ন  অপরাধ ঠেকাতে নিয়মিত অভিযানের মাধ্যমে আসামি গ্রেফতার ও জনগণের জানমাল নিরাপত্তায় সজাগ দৃষ্টি দিচ্ছে পুলিশ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!