হোম » সারাদেশ » বদলগাছীতে ৩৪০ লিটার চোলাইমদসহ একজনকে গেপ্তার করেছে র‍্যাব

বদলগাছীতে ৩৪০ লিটার চোলাইমদসহ একজনকে গেপ্তার করেছে র‍্যাব

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে র‌্যাবের অভিযানে ৩৪০ লিটার চোলাইমদসহ একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে। জানাযায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি টহলরত টীম অভিযান চালিয়ে রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পাহাড়পুর ইউপির গোয়ালভিটা গ্রামে পাকারাস্তা থেকে চোলাইমদ উদ্ধার করে। অটোভ্যানে নীল রঙ্গের ৩টি ড্রামে মোট ৩৪০ লিটার চোলাইমদ সহ উপজেলার তেজাপাড়া গ্রামের শুকুর আলীর পুত্র আব্দুস সামাদ (৫৭) কে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বদলগাছী থানায় একটি মামলা হয়ছে। বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান জানায় এ ছাড়াও থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ওয়ারেন্টসহ বিভিন্ন মামলায় আরো ৫জন আসামীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃতরা হলো হযরতপুর গ্রামের মৃত ফজোর আলীর পুত্র মোজাহার আলী, কাদিবাড়ী গ্রামের মৃত সুকচান মন্ডলের পুত্র খালেক মন্ডল, আব্দুস সালামের পুুত্র রুবেল হোসেন, নওগাঁ আরজি মহল্লার মোসলেম হোসেনের পুত্র রকি আহমেদ, উত্তর বলরামপুর গ্রামের মৃত আফছার আলীর পুত্র রনজু মিয়া।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!